1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনা প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দু’আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে নগরীর নিরালা আবাসিক এলাকার দীঘির পাড় হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দু’জন হলেন, দক্ষিণ নিরালা ১০ নং রোডের বাসিন্দা বাসতুল্লাহ গাজীর ছেলে বাবুল গাজী (৫৬) ও উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে মো: সবুজ (৪১)। পেশায় তারা উভয় দর্জি। আক্তার চেম্বারের একটি টেইলার্সে চাকরি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার বসু জানান, এজাহার নামীয় ৪ জন আসামিকে গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। গতকাল রাতে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা অজ্ঞাতনামা আসামির তালিকায় রয়েছে। ঘটনার পরপরই প্রেসক্লাব থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হয়। সেখানে তাদের উপস্থিতি লক্ষ্যনীয় ছিল। তারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। পেশায় খুলনার আক্তার চেম্বারের একটি প্রতিষ্ঠানে দর্জির কাজ করে। ঘটনার পর থেকে অন্যান্য আসামির সাথে এরা দু’জন পলাতক ছিল। সোর্স নিয়োগ করে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কোনো তথ্য দেয়নি।
পুলিশকে জানায়, ঘটনার দিন ওই পথ ধরে বাড়ি ফিরছিলেন তারা। কিন্তু সিসি ফুটেজে তাদের উপস্থিতির উত্তর গ্রেপ্তার দু’জনেরই একজন দিতে পারেনি। আজ তাদের আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, রবিবার খুলনা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চলছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে সভাপতি প্রার্থী খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকে। তখন সময়ের খবরের সম্পাদক তরিকুল ইসলাম তাদের কাছে বিষয়টি জানতে চাইলে তার ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।