1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

তেরখাদার নুরে আলম হত্যা মামলার গ্রেফতার ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : তেরখাদা উপজেলার চাঞ্চল্যকর নুরে আলম হত্যা মামলার দু’আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। দিঘলিয়া ও নড়াইলের কালিয়া উপজেলা এলাকায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার গণমাধমে র‌্যাব-৬ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফকারকৃতরা হলেন, তেরখাদা উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা ইদ্রিস মোল্লার দু’ছেলে সোহেল মোল্লা ও সাইফুল মোল্লা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে পূর্বশত্র“তার জের ধরে এবং বোরো ধান কাটাকে কেন্দ্র করে বিএনপি’র দু’গ্র“পের (শহিদুল ও সাইফুল গ্র“প) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে সাইফুল গ্র“পের পাঁচ সদস্য আহত হন। তাদের সকলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে নূরুল ইসলাম শেখ ওরফে নূরে আলম শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় ভিকটিমের ছেলে মোস্তফা শেখ বাদী হয়ে তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব দিঘলিয়া ও নড়াইল জেলার কালিয়া উপজেলা থেকে উল্লিখিত দু’জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দু’জনকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।