
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের কৃষক মো.গিয়াস হাওলাদার সৌদি আরবের জনপ্রিয় ফল রকমেলন বা সাম্মাম চাষ করে সফলতা অর্জন করেছে| উপজেলায় এই ফল প্রথম চাষ করেই সফলতায় নতুন করে ¯^প্ন বুনছে| উপজেলায় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে অর্থনৈতিক ভাবে লাভবান হবার চেষ্টা করবে বলে এই কৃষক আশা প্রকাশ করেছে| উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পরামর্শে কৃষক সরোয়ার নিজ উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে সাম্মাম ফল চাষ করেছে| মালচিং পদ্ধতিতে এই ফল চাষাবাদ করা হলে আগাছা কম হয় এবং ফলন ভাল হয়েছে|
উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে প্রথম সাম্মাম চাষ করেই বাজিমাত করেছে| উপজেলার এই প্রান্তিক চাষী পারিবারিক চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে চাষাবাদ করে লাভবান হওয়ার ¯^প্ন দেখছে| চলতি বছর কৃষক সরোয়ার তার বাড়ির পাশের ২০ শতাংশ কৃষি জমিতে সাম্মাম চাষ করেছে| প্রায় ২ থেকে আড়াই মাস আগে এই ফলের চারা রোপন করেন| আবহাওয়া অনুকুলে থাকায় তার রোপন করা সাম্মাম গাছে ফলের সারি দেখা যাচ্ছে| উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তর তাকে এই সাম্মাম চাষ করার জন্য পরামর্শ দিয়েছে| তিনি গাছের চারা সংগ্রহ করে তার জমিতে রোপন করেছে| উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ সার্বক্ষনিক ভাবে কৃষক গিয়াস হাওলাদারকে উৎসাহ দিয়েছে| তার জমিতে সাম্মাম ফলের ফলন দেখে অন্যান্য কৃষকরা এই ফল চাষ করতে আগ্রহ প্রকাশ করেছে| কৃষক গিয়াস ৭৫ হাজার টাকা খরচ করে ২০ লক্ষ টাকা বিক্রি করবে বলে আশা প্রকাশ করেছে| বাজারে চাহিদা মেটাতে আগাম সাম্মাম চাষ করে বাজারজাত করতে চেষ্টা করছে| স্থানীয়দের চাহিদা মিটাতে কৃষকরা পুষ্টিগুন সমৃদ্ধ সাম্মাম ফল বাজারে বিক্রি করে লাভবান হবে| উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় কৃষি প্রদর্শনীর মাধ্যমে কৃষকদেরকে উদ্বুদ্ধকরন করা হয়| কৃষকরা আবাদি ও অনাবাদি এবং সড়কের পাশের জমিতেও প্রদর্শনীর মাধ্যমে সাম্মাম চাষ করতে পারবে|
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাফর আহামদ জানান, সাম্মাম ফল চাষের জন্য বাড়তি জমির প্রয়োজন হয় না| উপজেলার পতিত জমি চাষের আওতায় আনার পরিকল্পনা হিসেবে সাম্মাম ফল চাষ করার জন্য চাষীদেরকে উদ্ধুদ্ধকরণ করা হয়েছে| সাম্মাম ফলের উৎপাদন খরচের তুলনায় বাজার মূল্য বেশি থাকায় উপজেলার কৃষকদের মাঝে সাম্মাম ফলের চাষে আগ্রহ বেড়ে যাচ্ছে| উপজেলায় এই প্রথম সাম্মাম ফল চাষ করে বাজিমাত করেছে| উপজেলায় কৃষিতে সৌদি আরবের ফল সাম্মাম চাষে নতুন ¯^প্ন যাত্রা যুক্ত হলো|