
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে কৃষকের ঘরে উঠছে শুরু করেছে বোরো ধান| উপজেলায় চলতি বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে| ইতোমধ্যে উপজেলার বিভিন্ন মাঠে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে| ফলে ব্যস্ত সময় পার করছে কৃষক| চলতি বোরো মৌসুমে অধিক ধান ফলন হতে যাচ্ছে বলে আশা করছে কৃষি বিভাগ| উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ফকিরহাটে চলতি বোরো মৌসূমে ৮ হাজার ৫৩০ হেক্টর জমি বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল| তবে লক্ষ্যমাত্রার চেয়ে আরো বেশি বোরোর আবাদ হয়েছে| ২১ হাজার কৃষক এবার বোরো ধানের চাষ করেছেন| এরমধ্যে ৩৫ শতাংশ জমির ধান কর্তন করা হয়ে গেছে| উপজেলা বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জমির ধানের গোছায় হৃষ্টপুষ্ট শিষ এসেছে| বেশিরভাগ শিষের ধান পাকার অপেক্ষায়| অনেক শিষের ধান পেকে গেছে| অপকারী পোকা বা বালাইয়ের তেমন আক্রমণ না হওয়ায় ধান খেতে দিগন্ত জোড়া সবুজের সমাহার| কৃষি বিভাগ থেকে চাষিদের দ্রুত ধান কর্তনের পরামর্শ দিচ্ছেন| কারন বৃষ্টি হলে ধানের ক্ষতির আশংকা রয়েছে| ফকিরহাট ইউনিয়নের কাঠালতলা ব্লকের কৃষক তোহিদ শেখ, নাজমুল শেখ অহিদ শেখসহ অনেক কৃষক জানান, এবার ধানের ফলন খুব ভাল হয়েছে| আবহাওয়া অনুকুলে থাকলে অনেক লাভবান হবেন| তবে শ্রমিকের মুজুরি নিয়ে তারা সন্তুস্ত নন| দিন প্রতি একজন শ্রমিক ৮০০ টাকা থেকে ১৪০০ টাকা পর্যন্ত মুজুরি নিচ্ছেন| সে তুলনায় ধানের দাম নিয়েও ভাবছেন কৃষকরা| বিভিন্ন বএলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বলেন, নবসময় ধান ক্ষেতের ও কৃষকের খোজ-খবর নেয়া হচ্ছে| ধান ক্ষেতগুরো সরেজমিন পরিদর্শন করছেন কর্মকর্তারা| কৃষকদের নানা ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে| ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ শাখওয়াত হোসেন বলেন, ধান উৎপাদনে সর্বাধিক উৎপাদনশীল মৌসুম বোরো| বোরোর ওপর ভিত্তি করেই দেশের খাদ্য নিরাপত্তার ভিত্তি রচিত হয়| এবার বোরোর ফলন খুব ভালো হয়েছে| ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯.১৫ টন| ইতিমধ্যে প্রায় ৩৫ শতাংশ ধান কাটা হয়েছে| ৮০ শতাংশ ধান পাকলে কেটে ফেলার পরামর্শ দেন এ কর্মকর্তা|