1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

মঠবাড়িয়ায় জাতীয় আইনগত দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উলপক্ষ্যে মঙ্গলবার সকালে মঠবাড়িয়া চৌকি আদালতের লিগ্যাল এইড এর উদ্যোগে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে শেষ হয়। র‍্যালী শেষে মঠবাডিয়া আইনজীবী চৌকিবার সমিতি মিলনায়তনে মঠবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চৌকি আদালত লিগ্যাল এইড এর চেয়ারম্যান হুমায়ূন কবির  এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ হিলাল উদ্দিন, মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী রফিকুল ইসলাম বাবুল, আঃ ছালাম, ইদ্রিস আলী ইমন, মো: খলিলুর রহমান, নাসিম মাহমুদ, কোর্ট সাব-ইন্সপেক্টর মোস্তফা কামাল, উপজেলা সমাজসেবা অফিসের উচ্চমান সহকারী মোঃ আল আমিন, আইনজীবী সহকারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হেসেন ও বিচার প্রার্থী আঃ হালিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এড শামীম আহমেদ। এসময় চৌকি আদালত লিগ্যাল এইড এর চেয়ারম্যান হুমায়ূন কবির বলেন, সমাজের নির্যাতিত, নিপীড়িত, অসহায় ও দরিদ্র মানুষদের বিনামূল্যে আইনী সহায়তা প্রদানের লক্ষ্যে লিগ্যাল এইড দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।