1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
আনসার ও ভিডিপি সদস্যদের ইউথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন সাতলা একতা বাজার–কান্দী খাল দখলের কবলে: পুনঃখননের জোর দাবি কৃষকদের ফুলবাড়ীগেট বাজারে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী শরণখোলায় বজ্রপাতে গরুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলে ভিসা আবেদন বাতিল জামালপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড

নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলে ভিসা আবেদন বাতিল

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলে ভিসা আবেদন বাতিল করা হবে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়। কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন এটিই আপনার ভ্রমণের মূল উদ্দেশ্য, তাহলে তিনি আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করবেন।
শনিবার (২৮ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় সতর্ক করা হয়েছিল, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অর্থ এই নয় যে দেশটিতে প্রবেশ নিশ্চিত। ভিসা থাকা সত্ত্বেও একজন ভ্রমণকারীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, তা চূড়ান্ত করার পূর্ণ অধিকার কেবল মার্কিন ইমিগ্রেশন কর্মকর্তাদের।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, ইউএস ভিসা থাকলেও একজন ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন কি না এবং কতদিন সেখানে অবস্থান করতে পারবেন, তার শর্তাবলি নির্ধারণ করেন সংশ্লিষ্ট প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা। অর্থাৎ ভিসা থাকা সত্ত্বেও ইমিগ্রেশন কর্মকর্তা চাইলে যে কাউকে প্রবেশে বাধা দিতে পারেন।
ভিসাধারীদের সতর্ক করে পোস্টে আরও বলা হয়, পারমিটের মেয়াদের চেয়ে বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা বা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কোনো কাজে (যেমন: টুরিস্ট ভিসায় গিয়ে চাকরি করা) জড়িত হওয়া গুরুতর অপরাধ। এ ধরনের নিয়ম লঙ্ঘনের ফলে ভবিষ্যতে ওই ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।