1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন

পাইকগাছায় ঘের দখলের চেষ্টায় থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় জোরপূর্বক ঘের দখলের চেষ্টার অভিযোগে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন মমতাজ সুলতানা (৫০) নামে এক নারী। তিনি উপজেলার আলমতলা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আনিচুর রহমানের স্ত্রী।
মঙ্গলবার পাইকগাছা থানায় দায়ের করা লিখিত অভিযোগে তিনি জানান, উপজেলার আলমতলা এলাকায় অবস্থিত তার মালিকানাধীন ঘের দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে একটি পক্ষ পাঁয়তারা চালিয়ে আসছে। এ নিয়ে অভিযুক্তদের সঙ্গে তার বিরোধ চলমান রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে আব্দুল মালেকের নেতৃত্বে সাইফুল ইসলাম, শফি সানা, শহজাহান সানাসহ ৬/৭ জনের একটি দল অবৈধভাবে তার ঘেরে প্রবেশ করে বাঁধ নির্মাণ ও ঘর তৈরির কাজ শুরু করে। খবর পেয়ে মমতাজ সুলতানা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, মারধর ও প্রাণনাশের হুমকি দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার ঘের জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে এবং পরিকল্পিতভাবে ক্ষতিসাধনের অপচেষ্টা করছে। ঘটনাটি স্থানীয় বাসিন্দারাও দেখেছেন বলে জানান তিনি।
মমতাজ সুলতানা আরও জানান, এ ঘটনায় গত ৪ এপ্রিল তিনি প্রতিপক্ষদের বিরুদ্ধে পাইকগাছা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন, যার নম্বর এমআর-৫১/২৬। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। সর্বোপরি, তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আদালতের নির্দেশনা উপেক্ষা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।