
পাইকগাছা প্রতিনিধি : “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৯ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সহকারী শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ এবং জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. সুজন কুমার সরকার।
অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম, প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “একটি সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সঠিক পুষ্টি নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।”
অনুষ্ঠানে সপ্তাহব্যাপী আয়োজিত কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে ক্রেস্ট ও বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। ডা. অর্ণব ঘোষের প্রাণবন্ত সঞ্চালনায় বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন আরএমও ডা. সঞ্জয় কুমার মন্ডল, ডা. শাকিলা আফরোজা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু, সহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা, নার্স, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে পুষ্টি সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।