1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

ফুলতলায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার দুপুরে কমপ্লেক্স অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইউএনও সুচি রানী সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম। আরএমও ডাঃ মৃন্ময় পালের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক জয়দেব বিশ্বাস, জাকিয়া পারভীন, ইমামুল হাসান, অথৈ সেন ঐশি, সুমিতা রানী দাস, মোঃ ফয়জুল কবির, পারভীন আক্তার প্রমুখ। অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।