
ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ইউএনও সূচি রানী সাহা এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বুধবার দুপুরে ফুলতলা বাজারে অভিযান পরিচালনা করেন। মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অনুমোদিতবিহিন কোম্পানির ভেটেরিনারি এবং স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় আজাদ ক্লিনিককে ৪ হাজার ও মাতৃ ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা ধার্য এবং আদায় করা হয়। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর খুলনার এডি মাখনুওন তাবাচ্ছুম ও থানা পুলিশের এসআই মোস্তফা অংশ নেন।