1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

ফুলবাড়ীগেট বাজারে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :  খুলনার ফুলবাড়ীগেট বাজারে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আবুল খায়েরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাজার ব্যবসায়ী সমিতি ও স্থানীয় এলাকাবাসী।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় ফুলবাড়ীগেট বাজার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাজারের শতাধিক ব্যবসায়ী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন সম্মানিত ব্যবসায়ীর ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ঘটনা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং পুরো ব্যবসায়ী সমাজের নিরাপত্তার ওপর হুমকি। তারা অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

এ সময় বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে হবে এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

দ্রুত বিচার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বাজার ব্যবসায়ীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।