
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৫৭ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।
বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় গত ২৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক ও আরসিওয়াই-এর ভারপ্রাপ্ত শিক্ষক মো. জাকির হোসেন রিয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমটি বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহজাহান হাওলাদার, শিক্ষক পরিষদের সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এইচ এম শহীদুল আলম এবং জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বেদান্ত হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আব্দুল ওয়াদুদ হাওলাদার ও সমাজকর্ম বিভাগের প্রভাষক নারগিস পারভীন।
প্রশিক্ষণে বিশেষ পারফরম্যান্সের জন্য সাবিহা ইসলাম, মাইনুর রহমান ফারদিন, মারিয়া আক্তার বন্যা, নাজিফা ইসলাম লামি, নুসরাতী রহমান নিসা ও রাহাতুল ইসলাম সিয়ামকে পুরস্কৃত করা হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাগেরহাটের সাবেক টিম লিডার মো. নাইমুর রহমান, আলিমুল হক মুন্না ও উপজেলা সাবেক টিম লিডার আব্দুল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করার জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং মানবিক কাজে রেড ক্রিসেন্টের ভূমিকা তুলে ধরেন। তিনি বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম রবি ও সেক্রেটারি মাহবুবুর রহমান টুটুলসহ সংশ্লিষ্ট প্রশিক্ষকদের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষে সবুজ ফরাজী, নাদিয়া ও তাকাফুল তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন।
Like this:
Like Loading...
Related