1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আনসার ও ভিডিপি সদস্যদের ইউথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন সাতলা একতা বাজার–কান্দী খাল দখলের কবলে: পুনঃখননের জোর দাবি কৃষকদের ফুলবাড়ীগেট বাজারে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী শরণখোলায় বজ্রপাতে গরুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলে ভিসা আবেদন বাতিল জামালপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড

যশোরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে যশোরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের “অমিত্রাক্ষর” সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

পরিবেশ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন, যশোরের সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা,পরিবেশবিদ, শিক্ষক,শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর পৌরসভার প্রশাসক মো.রফিকুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার,যশোর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও পরিবেশ অধিদপ্তর যশোরের উপ-পরিচালকসহ বিভিন্ন সরকারি,বেসরকারি দপ্তরের কর্মকর্তারা। বক্তারা শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তারা বলেন, নিয়ন্ত্রণহীন শব্দ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে। অতিরিক্ত শব্দের কারণে শ্রবণশক্তি হ্রাস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ নানা জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে শহরাঞ্চলে যানবাহনের হর্ন, নির্মাণ কাজ ও শিল্পকারখানার শব্দ দূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ভূমিকা পালন করতে হবে। অপ্রয়োজনীয় হর্ন বাজানো থেকে বিরত থাকা, নির্ধারিত সময়ের বাইরে উচ্চ শব্দে মাইক বা লাউডস্পিকার ব্যবহার না করা এবং পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সভায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা শব্দ দূষণ প্রতিরোধে সরকারের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। শেষে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।