1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শরণখোলায় বজ্রপাতে গরুর মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

শরণখোলা আঞ্চলিক অফিসঃ শরণখোলায় বুধবার দুপুরে গোয়ালঘরে বজ্রপাতে একটি গরু মারা গেছে| উপজেলার উত্তর কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে| ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ঝড়বৃষ্টির সময় উপজেলার উত্তর কদমতলা গ্রামের কবীর হোসেন হাওলাদারের গোয়ালঘরে বজ্রপাত হয়| বজ্রপাতে গোয়ালে বেধে রাখা দুইটি গরুর একটি মারা গেছে| অপর গরুটি অসুস্থ হয়ে পড়েছে| গৃহকর্তা কবীর হোসেন জানান, আসন্ন কোরবানীর হাটে বিক্রির জন্য তিনি দুইটি গরু লালন পালন করছিলেন| একটি গরু মারা যাওয়ায় তার কমপক্ষে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে গরুর মালিক জানান| অপরদিকে বুধবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত শরণখোলা উপজেলায় ঝড়ো হাওয়ার সাথে ব্যপকভাবে বজ্রসহ বৃষ্টিপাত হয়| ঝড়ো হাওয়ায় গ্রামাঞ্চলে অনেক স্থানে গাছপালা ভেঙ্গে পড়েছে | কয়েক ঘন্টা যাবৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।