1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

সংসদে অসুস্থ হয়ে পড়লেন জামায়াত এমপি রবিউল বাশার

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা হাফেজ মুহা. রবিউল বাশার।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টার কয়েক মিনিট আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনের কার্যক্রম চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা চলছিল।
ঘটনাটি ঘটলে সংসদ কক্ষে সাময়িক উৎকণ্ঠার সৃষ্টি হয়। বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বক্তব্য রাখার সময় স্পিকার তাকে থামিয়ে দিয়ে বিষয়টি সবার নজরে আনেন।
স্পিকার বলেন, সংসদ সদস্য একটু অপেক্ষা করেন, আমাদের একজন সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার কী অসুস্থ? এখানে একজন ডাক্তার রয়েছেন, আমরা পাঠাচ্ছি।
পরে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের ব্যবস্থা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।