1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ১২ কর্মকর্তাকে একযোগে বদলি দেশে ফেরাতে সেভাবে কেউই উদ্যোগ নেয়নি: সাকিব রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে : সংসদে নাহিদ ইসলাম ভূমধ্যসাগরে প্রাণ গেল ২৬ অভিবাসীর দুইদিন লোডশেডিংমুক্ত ছিল দেশ: দাবি বিদ্যুৎ বিভাগের হাম-ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাগেরহাটে নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে ১৫ বছরে শেয়ার বাজার থেকে লুট ১ লাখ কোটি টাকা: রুমিন ফারহানা সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলের নতুন কর্মসূচি, ২০ জুন খুলনায় বিভাগীয় সমাবেশ একযুগের সাজানো সংসার বজ্রপাতে ছাই, ঘরে না থাকায় তিনজনের প্রাণ রক্ষা

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে খুলনা প্রেসক্লাব নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবের আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম ৯৪ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধক্ষ পদে বিমল সাহা পেয়েছেন ১০৩ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে সোহরাব হোসেন ১১৯ ভোট, জাহিদুল ইসলাম ১০৫ ভোট, কাজী শামীম আহমেদ ৯৬ ভোট ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে মোঃ বেলাল হোসেন সজল পেয়েছেন ৯৬ ভোট। পাঠাগার ও তথ্য বিষয়ক সম্পাদক পদে বশির হোসেন সর্বোচ্চ ১২৬ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে মাকসুদূর রহমান ১০৭, কাজী মোতাহার রহমান ৮৮, মহেন্দ্র নাথ সেন ৮৬ট, মোঃ আনিস উদ্দিন ৮৩ ভোট, সোহেল মাহমুদ ৮৩ , কে এম জিয়াউস সাদাত ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ মিলন নির্বাচিত হয়েছেন।
নির্বাচন নির্বাচন পরিচালনা পরিচালনা করেন কমিটির চেয়ারম্যান জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ আরিফুল ইসলাম এবং সদস্য খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।