1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ১২ কর্মকর্তাকে একযোগে বদলি দেশে ফেরাতে সেভাবে কেউই উদ্যোগ নেয়নি: সাকিব রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে : সংসদে নাহিদ ইসলাম ভূমধ্যসাগরে প্রাণ গেল ২৬ অভিবাসীর দুইদিন লোডশেডিংমুক্ত ছিল দেশ: দাবি বিদ্যুৎ বিভাগের হাম-ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাগেরহাটে নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে ১৫ বছরে শেয়ার বাজার থেকে লুট ১ লাখ কোটি টাকা: রুমিন ফারহানা সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলের নতুন কর্মসূচি, ২০ জুন খুলনায় বিভাগীয় সমাবেশ একযুগের সাজানো সংসার বজ্রপাতে ছাই, ঘরে না থাকায় তিনজনের প্রাণ রক্ষা

যশোরে যুবলীগের মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে ৯ জন আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোর শহরে যুবলীগের ব্যানারে মিছিল ও সমাবেশের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মোট ৯ আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে (৩০ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কাজীপাড়া এলাকার আনসার আলীর ছেলে সৈয়দ তৌফিক জাহান, একই এলাকার নুরল আলমের ছেলে শফিকুল ইসলাম সুজন,মৃত লোকমানের ছেলে বাবলু শেখ, শহিদুল ইসলামের ছেলে সোহান হোসেন, ষষ্টিতলা এলাকার সৈয়দ আহমদের ছেলে আনোয়ার হোসেন বাবু, যশোর সদর উপজেলার ভেকুটিয়া কারিগরপাড়ার শহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম, সুজলপুরের রফিক উদ্দিনের ছেলে সুমন, সুমনের ছোট ভাই ইমন এবং ভেকুটিয়ার মৃত সলেমান দফাদারের ছেলে শাহাজাহান।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের একটি ফেসবুক পেজ থেকে যশোরে যুবলীগের দুটি কর্মসূচি পালনের দাবি করে ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে শহরের গরীবশাহ রোডে মিছিল থেকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। একই পেজে আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে যুবলীগের কর্মসূচির দাবি করা হয়।

বিষয়টি জেলা পুলিশের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালি থানা পুলিশ ও ডিবির সাইবার ক্রাইম ইউনিটসহ একাধিক টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। প্রথমে পাঁচজনকে আটক করা হয় এবং পরবর্তীতে রাতে আরও চারজনকে আটক করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে গোপনে বিভিন্ন কার্যক্রমে জড়িত ছিলেন। যুবলীগের মিছিলের সঙ্গেও তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

এ ঘটনায় বুধবার মধ্যরাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে। আটক ৯ জনকে ওই মামলায় আসামি করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।