1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

মোরেলগঞ্জে জামায়াতের উদ্যোগে র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রম নীতির বাস্তবায়ন অনিবার্য ” এই প্রতিপাদ্যকে সামানে রেখে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 ১লা মে শুক্রবার বেলা ৯ টায় র‍্যালীটি সরকারি এসএম কলেজের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নব্বইরশি বাস স্ট্যান্ডে শ্রমিক সমাবেশে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শহীদুল ইসলাম,উপজেলা জামাতের আমীর মাওলানা শাহাদাৎ হোসেন,নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান,পৌর আমীর মোঃরফিকুল ইসলাম,পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেজাউল করিম প্রমূখ।
 অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে এমপি অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন অনিবার্য । শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের ন্যায্য বুঝিয়ে দিতে হবে,শ্রমিকরাই জীবিকা শক্তির মূল চালিকা।একটি দেশের উন্নয়নের পিছনে শ্রমিকদের ভূমিকাই মুখ্য। বাংলাদেশ জামায়াত ইসলামী শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার ছিল এবং থাকবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।