1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

নগরীতে পাঁচ ঘন্টার ব্যবধানে দুই জন গুলিবিদ্ধ

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : পহেলা মে সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সময়ের মধ্যে নগরীর লবনচরা থানা এলাকার পৃথক দুইটি স্থানে অজ্ঞাত সন্ত্রাসীরা দুই জনকে গুলি করে জখম করেছে| কেন এই হামলা? কারা করেছে? ভিকটিম দুইজনই এ ব্যাপারে পুলিশকে কিছুই বলছেননা| বলছেন- জানিনা| আহত ব্যক্তিরাও সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত| তাদের বিরুদ্ধেও বিভিন্ন ফৌজদারী অপরাধের অভিযোগে মামলা রয়েছে| এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িত সন্দেহে কেউ আটক কিংবা গ্রেফতার হয়নি| আহতরা হলেন, লবনচরা থানার মাথাভাঙ্গা এলাকার জনৈক রুস্তম হাওলাদারের ছেলে মোঃ রাসেল (৩৫) এবং বটিয়াঘাটা উপজেলার গওঘরা গ্রামের জনৈক নজরুলের ছেলে তাইজুল (৩২)| তাদের দুজনকেই পায়ে গুলি করা হয়েছে| যদিও ঘটনাস্থল থেকে পুলিশ কোনো গুলির খোসা আলামত হিসেবে জব্দ করতে পারেনি| তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন| আহত রাসেল একসময় একটি সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সাথে চলাফেরা করতেন| সম্প্রতি তিনি তাদের সাথে সঙ্গ দেয়া বাদ দেন| এর জের ধরে তাকে গুলি করা হতে পারে বলে গোপন সূত্রের উদ্ধৃতি দিয়ে কেএমপির বিশেষ শাখার এক কর্মকর্তা জানিয়েছেন| পুলিশ জানায়, সকালে ওই থানার ভুতের আড্ডা নামক স্থানে জনৈক মালেক নামে এক ব্যক্তির চায়ের দোকানের সামনে থেকে ৫/৭ জনের একটি দল রাসেলকে পাশে ডেকে নিয়ে পায়ে গুলি করে পালিয়ে যায়| অন্যদিকে, দুপুরে সাচিবুনিয়া মোড় এলাকায় তাইজুল (২২) নামে একজন ৪/৫ জনের সাথে কথা বলছিলেন| এক পর্যায়ে তারা তাইজুলের পায়ে গুলি করে দুইটি মোটর সাইকেল যোগে পালিয়ে যায়| লবনচরা থানার (ওসি) সরদার মোশারেফ হোসেন শনিবার সন্ধ্যায় বলেন, আহত দুই জনই হামলাকারীদের ব্যাপারে মুখ খুলছেননা| তাদের পক্ষ থেকে তথন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি| বিভিন্ন সোর্স ব্যবহার করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারসহ আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য অভিযান ছলছে|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।