1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টায় তিনি মাজার প্রঙ্গণে প্রবেশ করে ১০টা ৫০ মিনিটে বেরিয়ে যান।
এরপর তিনি সিলেট সার্কিট হাউস–সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনী ঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমাবেশে যোগ দেন।
তারেক রহমান মুষলধারে বৃষ্টির মধ্যে সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তার গুলশানের বাসা থেকে রওনা হয়ে সকাল ৯টা ২০ মিনিটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। পরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সে করে সিলেটের উদ্দেশে রওনা হন।
সিলেট বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্যরা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিলেট প্রধানমন্ত্রীর দিনব্যাপী এই সফরে কর্মসূচির মধ্যে রয়েছে- বেলা ১১টায় সিলেট সার্কিট হাউস–সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনী ঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমাবেশে যোগদান। এরপর দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন।
বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় এক সভায় যোগ দেবেন তিনি। সিলেটের কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ইউএস-বাংলা এয়ারলাইেন্স করে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
এর আগে, গত ২১ জানুয়ারি সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরের দিন ২২ জানুয়ারি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে এয়োদশ জাতীয় সংসদের নির্বাচনি প্রচারণা শুরু করেছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।