1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন এলাকায় বন বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে ৫১ টি হরিণ শিকারের মালা ফাঁদ উদ্ধার করেছে। শনিবার (২ মে) মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ফরেষ্ট সদস্যরা সুন্দরবনের বিভিন্ন স্থানে নিয়মিত ফুট পেট্রোলিং পরিচালনাকালে বনের ভূতশিং ও ব্যারাকের খাল সংলগ্ন এলাকা হতে হরিণ শিকারের উদ্দেশ্যে দুস্কৃতকারীদের পেতে রাখা অবস্থায় এ মালা ফাঁদ উদ্ধার করে। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ইতি পূর্বেও বনবিভাগের অভিযানে সুন্দরবনের মধ্য হতে হরিণ শিকারের উদ্দেশ্যে দুস্কৃতকারীদের পেতে রাখা একাধিক মালা ফাঁদ অপসারণ করা হয়। তিনি জানান, সুন্দরবনের বন ও বন্য প্রাণি সুরক্ষায় বনবিভাগের এধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।