1. : lf_ElQ5oe7W3mX7 :
  2. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  3. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

খুলনায় নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনায় নাজমুল (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (০৩ মে) সকাল ১০টার দিকে নগরীর রেলওয়ে নিউ কলোনী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নাজমুল একই কলোনীর আলী আহমেদ ফারাজীর ছেলে। এর আগে শুক্রবার রাত থেকে সে নিখোঁজ ছিল।
খুলনা থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, শুক্রবার রাতে ওই যুবক বাবার কাছে ২ হাজার ৫০০ টাকা চেয়েছিল। বাবা টাকা দিতে অস্বীকার করায় সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরকম বাড়ি থেকে বের হওয়ার ঘটনা আগেও সে করেছে। পরিবারের লোকজন আর তার কোনো খোঁজ নেয়নি।
এরপর আজ রোববার সকালে বাবা খোঁজ নিতে ঘরের সামনে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। খবর দিলে ঘরের আড়া থেকে মরদেহটি নিচে নামায় পুলিশ। সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।