1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বাজার সিন্ডিকেট ও কৃত্রিম সংকট রোধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মেহেরপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন বাবার মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া শিশুকে থেঁতলে দিল কাভার্ডভ্যান সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ গেট ও সাইকেল সেড নির্মাণ কাজের উদ্বোধন ও পুরস্কার বিতরণ মোংলায় গাঁজাসহ দম্পতি আটক খুলনায় শফিকুল আলম তুহিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনায় নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জানা গেল পাকিস্তানে কোরবানির ঈদ কবে হতে পারে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও কর্তৃত্ববাদী শাসনে ফিরে যেতে পারে : দিলারা চৌধুরী

মেহেরপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মেহেরপুরে ১১ বছরের শিশু ধর্ষণের দায়ে আসামি দাউদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ রোববার (৩ মে) দুপুরে শিশু সহিংসতা ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। এছাড়াও আরো এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামি শহরের তাঁতীপাড়ার কাছেদ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ই জুন শিশুটি পাশ্ববর্তী চাচার বাড়িতে ঘুমানোর জন্য রাত ১০ টার সময় বাড়ি থেকে রওনা দেয়। পথিমধ্যে শিশুটিকে একা পেয়ে দাউদ আলী নানা প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায়। একপর্যাযে শিশুটিকে জোর পূর্বক ধর্ষণ করে। শিশুটি চাচার বাড়িতে পৌঁছেছে কিনা পরিবার থেকে রাতেই খবর নেয়া হয়। কিন্তু তারপর থেকেই তার আর কোনো সন্ধান মেলে না। রাতভর বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে ভোর থেকে আবারও শিশুটির সন্ধানে চেষ্টা করতে থাকে পরিবার।
অনেক খোঁজাখুজির পর পরদিন সকাল ৭ টার দিকে অসুস্থ অবস্থায় শিশুটিকে দাউদের বাড়িতে পাওয়া যায়। তার শারীরিক অবস্থা দেখে স্বজনরা জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে শিশুটি বলে তাকে দাউদ আলী বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে।
পরে শিশুটির বাবা বাদি হয়ে ২০১৮ সালের ১৯ জুন মেহেরপুর সদর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। ঐ বছরের ১৩ আগস্ট দাউদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
১১ জনের সাক্ষ্য শেষে রোববার দুপুরে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন আদালত। পাশাপাশি আরো এক লাখ টাকা অর্থদণ্ডাদেশ ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেয় আদালতের বিচারক।
আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোস্তাফিজু রহমান তুহিন আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট পল্লভ ভট্টাচার্য, অ্যাডভোকেট কামরুল হাসান ও অ্যাডভোকেট গোলাম মোস্তফা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।