1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাজার সিন্ডিকেট ও কৃত্রিম সংকট রোধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মেহেরপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন বাবার মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া শিশুকে থেঁতলে দিল কাভার্ডভ্যান সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ গেট ও সাইকেল সেড নির্মাণ কাজের উদ্বোধন ও পুরস্কার বিতরণ মোংলায় গাঁজাসহ দম্পতি আটক খুলনায় শফিকুল আলম তুহিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনায় নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জানা গেল পাকিস্তানে কোরবানির ঈদ কবে হতে পারে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও কর্তৃত্ববাদী শাসনে ফিরে যেতে পারে : দিলারা চৌধুরী

মোংলায় ৭ জুয়ারীকে আটক, জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

মোংলা প্রতিনিধি : মোংলায় অপরাধ দমনে থানা পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়েছে ৭ জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার মিঠাখালী ইউনিয়নের একটি গ্রামে শনিবার (২ মে) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে সাতজন পেশাদার জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিপুল সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
মোংলা থানা সূত্রে জানা যায়, মিঠাখালী গ্রামের শহিদুল ইসলামের বসতবাড়ির বারান্দায় গভীর রাত পর্যন্ত নিয়মিত জুয়ার আসর বসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশের একটি চৌকস দল শনিবার রাতে ওই বাড়িতে বিশেষ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও সংঘবদ্ধ চক্রটির সাত সদস্যকে ঘিরে ফেলে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো কাউসার শেখ (৩১), মোঃ রুস্তম শেখ (৪৭), মোঃ সবুর শেখ (৫৬), মোঃ নজরুল মোড়ল (৪০) মোঃ মকবুল শেখ (৪৮) মোঃ শাহজাহান বক্স (৬৩) ও আঃ বাতেন শেখ (৩৬)। তাদের বাড়ি মিঠাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। অভিযান শেষে পুলিশ ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত ২ সেট তাস এবং জুয়াড়িদের হেফাজতে থাকা নগদ ৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। তবে এর আশপাশে আরো বেশ কছিু লোক বসাছিল, পুলিশ দেখে নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
মোংলা থানা ওসি আতিকুর রহমান জানান, আটককৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে তাসের মাধ্যমে অর্থ লেনদেনের অবৈধ খেলায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাদের বাগেরহাট আদালতে সোপর্দ করা হবে।
এলাকাবাসীরা পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেছেন, এ ধরণের অসামাজিক কার্যকলাপের কারণে এলাকায় চুরি ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছিল। মোংলা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধমুক্ত সমাজ গড়তে এবং জুয়া-মাদকের বিরুদ্ধে এ ধরণের কঠোর অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।