1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাজার সিন্ডিকেট ও কৃত্রিম সংকট রোধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মেহেরপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন বাবার মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া শিশুকে থেঁতলে দিল কাভার্ডভ্যান সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ গেট ও সাইকেল সেড নির্মাণ কাজের উদ্বোধন ও পুরস্কার বিতরণ মোংলায় গাঁজাসহ দম্পতি আটক খুলনায় শফিকুল আলম তুহিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনায় নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জানা গেল পাকিস্তানে কোরবানির ঈদ কবে হতে পারে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও কর্তৃত্ববাদী শাসনে ফিরে যেতে পারে : দিলারা চৌধুরী

সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ গেট ও সাইকেল সেড নির্মাণ কাজের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

তথ্যবিবরণী : সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ গেট ও সাইকেল সেড নির্মাণ কাজের উদ্বোধন, বৈশাখী মেলা ও অন্তঃকক্ষ ক্রীড়া এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ রবিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে প্রশাসক বলেন, হাজী মুহাম্মদ মহসিন কলেজ দক্ষিণবঙ্গের শ্রমিক অধ্যুষিত অঞ্চলের মধ্যে একটি অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান। কলেজটি শিল্প এলাকায় হওয়ার ফলে এখানকার মানুষের সন্তানদের জন্য একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানও বটে। প্রতিবছর এখান থেকে অনেক ছাত্র-ছাত্রী পড়াশোনা করে দেশ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। এসময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের ক্ষেত্রে আরও যতœবান হতে হবে। পরবর্তীতে তিনি কলেজের বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামোর জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আবুল বাসার। এসময় অর্থনীতি বিভাগের প্রধান মোঃ সোহরবা হোসেন, অন্তঃকক্ষ ক্রীড়ার আহবায়ক মোঃ বায়েজীদ হোসাইন, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার সম্পাদক নেহাল উদ্দীন মুন্সীসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি অন্তঃকক্ষ ক্রীড়া এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।