1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দশমিনায় কালবৈশাখীর তান্ডবে গাছ ও বিদ্যুতের খুটি মাটিতে দশমিনায় সমালয়ে সৌদির সাম্মাম ফলের ব্যাপক ফলন বাজার সিন্ডিকেট ও কৃত্রিম সংকট রোধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মেহেরপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন বাবার মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া শিশুকে থেঁতলে দিল কাভার্ডভ্যান সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ গেট ও সাইকেল সেড নির্মাণ কাজের উদ্বোধন ও পুরস্কার বিতরণ মোংলায় গাঁজাসহ দম্পতি আটক খুলনায় শফিকুল আলম তুহিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনায় নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জানা গেল পাকিস্তানে কোরবানির ঈদ কবে হতে পারে

দশমিনায় সমালয়ে সৌদির সাম্মাম ফলের ব্যাপক ফলন

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের কৃষক মো.গিয়াস হাওলাদার সৌদি আরবের জনপ্রিয় ফল রকমেলন বা সাম্মাম ফল সমালয়ে চাষ করে ব্যাপক ফলন পেয়েছে| উপজেলায় এই ফল প্রথম সমালয় পদ্ধতিতে চাষ করেই সফলতায় নতুন করে ¯^প্ন দেখছে| উপজেলায় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে অর্থনৈতিক ভাবে লাভবান হবার চেষ্টা করবে বলে এই কৃষক আশা প্রকাশ করেছে| উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পরামর্শে কৃষক গিয়াস নিজ উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে সাম্মাম ফল চাষ করেছে| সমালয় পদ্ধতিতে এই ফল চাষাবাদ করা হলে ফলন ভাল হয়েছে|
উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে প্রথম সমালয় জমিতে সাম্মাম চাষ করেই বাজিমাত করেছে| উপজেলার এই প্রান্তিক চাষী পারিবারিক চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে চাষাবাদ করে লাভবান হওয়ার ¯^প্ন দেখছে| চলতি বছর কৃষক সরোয়ার তার বাড়ির পাশের ২০ শতাংশ কৃষি জমিতে সাম্মাম চাষ করেছে| প্রায় ২ থেকে আড়াই মাস আগে এই ফলের চারা রোপন করেন| আবহাওয়া অনুকুলে থাকায় তার রোপন করা সাম্মাম গাছে ফলের সারি দেখা যাচ্ছে| উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তর তাকে এই সাম্মাম চাষ করার জন্য পরামর্শ দিয়েছে| তিনি গাছের চারা সংগ্রহ করে তার জমিতে রোপন করেছে|
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ সার্বক্ষনিক ভাবে কৃষক গিয়াস হাওলাদারকে উৎসাহ দিয়েছে| তার জমিতে সাম্মাম ফলের ফলন দেখে অন্যান্য কৃষকরা এই ফল চাষ করতে আগ্রহ প্রকাশ করেছে| কৃষক গিয়াস ৭৫ হাজার টাকা খরচ করে ২০ লক্ষ টাকা বিক্রি করবে বলে আশা প্রকাশ করেছে| বাজারে চাহিদা মেটাতে আগাম সাম্মাম চাষ করে বাজারজাত করতে চেষ্টা করছে| স্থানীয়দের চাহিদা মিটাতে কৃষকরা পুষ্টিগুন সমৃদ্ধ সাম্মাম ফল বাজারে বিক্রি করে লাভবান হবে| উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় কৃষি প্রদর্শনীর মাধ্যমে কৃষকদেরকে উদ্বুদ্ধকরন করা হয়| কৃষকরা আবাদি ও অনাবাদি এবং সড়কের পাশের জমিতেও প্রদর্শনীর মাধ্যমে সাম্মাম চাষ করতে পারবে|
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাফর আহামদ জানান, সাম্মাম ফল চাষের জন্য বাড়তি জমির প্রয়োজন হয় না| উপজেলার পতিত জমি চাষের আওতায় আনার পরিকল্পনা হিসেবে সাম্মাম ফল চাষ করার জন্য চাষীদেরকে উদ্ধুদ্ধকরণ করা হয়েছে| সাম্মাম ফলের উৎপাদন খরচের তুলনায় বাজার মূল্য বেশি থাকায় উপজেলার কৃষকদের মাঝে সাম্মাম ফলের চাষে আগ্রহ বেড়ে যাচ্ছে| উপজেলায় এই প্রথম সাম্মাম ফল চাষ করে বাজিমাত করেছে| উপজেলায় সমালয় পদ্ধতিতে সৌদি আরবের ফল সাম্মাম চাষে নতুন ¯^প্ন যাত্রা যুক্ত হয়েছে|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।