1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবলিক স্ফিয়ার থাকলে শেখ হাসিনা তৈরি হতো ন : ড. সলিমুল্লাহ খান শরণখোলায় সনাতনী পরিবারের বসতঘর ভাঙচুর ও লুটপাট: গ্রেফতার ২ খোকসায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৪৪৫ এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন: মির্জা ফখরুল হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারো পেছাল হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ছয় দোকান পুড়ে ছাই মোংলায় গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনে বাংলাদেশের পররাষ্ট্র নীতি বদলাবে না: শামা ওবায়েদ

চিতলমারী বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারি উপজেলায় পৃথক অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার শেষে প্রশাসনের তত্ত্বাবধানে জনসম্মুখে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মঙ্গলবার (৫ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার কুনিয়া বাসস্ট্যান্ডের পাশের একটি পরিত্যক্ত বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বড়বাড়িয়া পুলিশ ক্যাম্প। পুলিশ সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র বিক্রির উদ্দেশ্যে বিদেশি (চায়না দুয়ারি) কারেন্ট জাল মজুত করে রেখেছিল। বিষয়টি জানতে পেরে ক্যাম্প ইনচার্জ চিতলমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামকে অবহিত করেন। পরে তার দিকনির্দেশনায় পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিপুল পরিমাণ জাল জব্দ করে। উদ্ধারকৃত জালের বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার ও উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কুনিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে জালগুলো জনসাধারণের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।