1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবলিক স্ফিয়ার থাকলে শেখ হাসিনা তৈরি হতো ন : ড. সলিমুল্লাহ খান শরণখোলায় সনাতনী পরিবারের বসতঘর ভাঙচুর ও লুটপাট: গ্রেফতার ২ খোকসায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৪৪৫ এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন: মির্জা ফখরুল হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারো পেছাল হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ছয় দোকান পুড়ে ছাই মোংলায় গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনে বাংলাদেশের পররাষ্ট্র নীতি বদলাবে না: শামা ওবায়েদ

মনিরামপুরে গাঁজাসহ নারী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

মনিরামপুর প্রতিনিধিঃ যশোরের মনিরামপুরে এক গাঁজা মহিলা ব্যবসায়ীকে আটক করেছে নেহালপুর ফাঁড়ি পুলিশ। উপজেলার ১৭ নং মনোহরপুর ইউনিয়নের কাচারিবাড়ী বাজারের ইউনিয়ন পরিষদের পিছনে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। জানা যায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে নিজের বাড়িতে বসে মাদক আসক্ত ব্যক্তিদের কাছে ৩০০ টাকা হিসাবে ছোট ছোট মোড়া তৈরি করে বিক্রি করে আসছিলো।গোপন সংবাদ পেয়ে সাদা পোষাকধারী পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদক ব্যবসায়ী রনজিত কর্মকারের স্ত্রী সুমিত্রা কর্মকার (৫৫)কে ১ শত গ্রাম গাঁজাসহ আটক করেন। স্থানীয় জানায়, দীর্ঘদিন ধরে ওই মহিলা মাদক ব্যবসায়ী, এলাকার স্কুল কলেজ পড়ুয়া উঠতি বয়সের যুব সমাজের মাঝে এ মাদক বিক্রি করে আসছে একে বাঁধা দিলেও মানতে নারাজ।এ সময় উপস্থিত ছিলেন নেহালপুর ক্যাম্প ইনচার্জ এস আই অলোক কুমার, এ এস আই মোঃ রাসেল, এএসআই শাহজাহান আলী সহ পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার মাদকবিরোধী সচেতন মহল। পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলোক কুমার জানান, ১শত গ্রাম গাঁজা সহ সুমিত্রা নামের এক নারীকে আটক করে থানায় পাঠানো হয়েছে যার মামলা নম্বর ৫। ওই নারীর বিরুদ্ধে আরো কয়েকটি মাদক মামলা রয়েছে বলে জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।