1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

আরব আমিরাতে হামলায় বাংলাদেশের উদ্বেগ

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা এবং যুদ্ধবিরতির মাঝেই সংযুক্ত আরব আমিরাতে বেসামরিক অবকাঠামোর ওপর হওয়া সাম্প্রতিক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, এই হামলা আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের জীবনসহ বেসামরিক নাগরিকদের জীবনের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করেছে। দুর্ভাগ্যবশত এই অঞ্চলে চলমান সংঘাতে ইতোমধ্যে আটজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
এতে আরও বলা হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সব বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা উচিত। সেই সঙ্গে এই অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতিকে আরো উত্তপ্ত করতে পারে।
এমন যেকোনো পদক্ষেপ থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ প্রদেশের তেল স্থাপনায় ড্রোন ও মিসাইল হামলার খবর দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এই হামলার পেছনে কারা আছে, তা স্পষ্ট নয়।
যদিও হামলার জন্য ইরানকে দায়ী করেছে আমিরাত। তবে এখনো এর দায় স্বীকার করেনি তেহরান। মধ্যপ্রাচ্যে গত এপ্রিলের শুরু থেকে যুদ্ধবিরতি চললেও ফুজাইরায় হামলা যুদ্ধ পুনরায় শুরুর ঝুঁকি তৈরি করেছে।
সংঘাত না বাড়িয়ে আলোচনার মধ্য দিয়ে সংকট সমাধানের প্রত্যাশার কথা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মনে করে, কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে সব ধরনের মতপার্থক্যের অবসান ঘটতে পারে।
পরিস্থিতি সংঘাতের দিকে গড়ানোর মতো কোনো ধরনের পদক্ষেপ না নিতে মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বানও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।