1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :

মঠবাড়িয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া প্রতিনিধি : “লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ার পূবালী ব্যাংকের তুষখালী উপশাখায় ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে| মঙ্গলবার সকালে ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূবালী ব্যাংক মঠবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ শাহাবুদ্দিন| পরে তুষখালী বাজারে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়| র‌্যালি শেষে তুষখালী বন্দর জামে মসজিদ মার্কেটে পূবালী ব্যাংক তুষখালী উপশাখার ব্যবস্থাপক মোঃ আবুল বাশারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়| সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মঠবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ শাহাবুদ্দিন| এছাড়াও বক্তব্য রাখেন সাপলেজা বাজার উপশাখার ব্যবস্থাপক মোঃ সাইফুর রহমান, গ্রাহক সজিব ও তুষখালী বাজার উপশাখার জুনিয়র অফিসার মোঃ আসাদুজ্জামান প্রমূখ| আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন|
বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেন বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ ও আধুনিক ব্যবস্থা| এর মাধ্যমে লেনদেনে ¯^চ্ছতা, নিরাপত্তা ও সময় সাশ্রয় নিশ্চিত করা সম্ভব|
এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে ফ্রি ব্যাংক হিসাব খোলার সুবিধা, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন সুবিধা, পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সুবিধা, ব্যবসায়িদের জন্য পজ ও বাংলা কিউআর আবেদনের সুবিধা সহ বিভিন্ন ডিজিটাল লেনদেন সুবিধা পাবেন|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।