1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

চিতলমারীতে দোকানিকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলা-এ আমের জুসের মেয়াদ নিয়ে কথাকাটাকাটির জেরে মোজাহিদ মোল্লা (৪০) নামে এক দোকানিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হিজলা বাজার সংলগ্ন বড় মসজিদের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মোজাহিদ মোল্লা হিজলা গ্রামের মৃত ছরো মোল্লার ছেলে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত বায়েজিদ ইজারাদার (৩৫)-কে আটক করেছে। স্থানীয়দের ভাষ্য, সকালে বায়েজিদ দোকান থেকে একটি আমের জুস কিনে সেটির মেয়াদ নিয়ে আপত্তি তোলে। একপর্যায়ে সে দোকানি মোজাহিদকে জুসটি খেয়ে দেখতে বলে। দোকানি জুস পান করতে গেলে আচমকাই হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে তার গলায় কোপ দেয় অভিযুক্ত। প্রথম কোপেই তার গলার অধিকাংশ অংশ কেটে যায়। পরে আরও একটি কোপে মুখের পাশ ক্ষতবিক্ষত হয়। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন আশপাশের লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।