1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

খুলনা প্রেসক্লাবে জ্যেষ্ঠ সাংবাদিকদের অভিজ্ঞতা নিয়ে আয়োজন ‘স্মৃতিকথা’

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি : জ্যেষ্ঠ সাংবাদিকদের অভিজ্ঞতা, স্মৃতিচারণ ও সাংবাদিকতা জীবনের নানা অনুষঙ্গ নিয়ে খুলনা প্রেসক্লাবের আয়োজন প্রথম বার ‘স্মৃতিকথা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এখন থেকে প্রতি শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের বিশেষ এই আয়োজন চলমান থাকবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি ও এনটিভির খুলনা ব্যুরো প্রধান মুহাম্মদ আবু তৈয়ব।

‘স্মৃতিকথা’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, ক্লাব সদস্য ও দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, ক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ক্লাবের কোষাধ্যক্ষ বিমল সাহা,  যুগ্ম-সম্পাদক মোঃ বেল্লাল হোসেন সজল, নির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান মাকসুদ,  ক্লাব সদস্য এ এইচ এম শামিমুজ্জামান, মাহবুবুর রহমান মুন্না, প্রবীর কুমার বিশ্বাস, সোহাগ দেওয়ান, মোঃ নাজমুল হাসান, শেখ জাহিদুল ইসলাম, হাসানুর রহমান তানজির, রাজু সাহা বিপ্লব, আলী আবরার, মো. রাজু হাওলাদার, নূরুল আমিন নূর,  মোঃ রাজু আহমেদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

ছবির ক্যাপশন ঃ জ্যেষ্ঠ সাংবাদিকদের অভিজ্ঞতা, স্মৃতিচারণ ও সাংবাদিকতা জীবনের নানা অনুষঙ্গ নিয়ে খুলনা প্রেসক্লাবের আয়োজন প্রথম বার ‘স্মৃতিকথা’ অনুষ্ঠান শনিবার সন্ধায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।