1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বাধীন সাংবাদিকতা রোধ করলে সত্যের প্রবাহ বিলীন হয়ে যায়: মাহফুজ আনাম রড-সিমেন্ট নয়, চীন-বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি হবে শিক্ষা: মন্ত্রী মিলন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু প্রশ্নফাঁসের অভিযোগ, বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে বাতিল কেমব্রিজের গণিত পরীক্ষা ন্যায়বিচার নিশ্চিত করুন, সরকার আপনাদের পাশে আছে : আইনমন্ত্রী ভারতের নতুন প্রতিরক্ষা প্রধান সুব্রমানি, নৌবাহিনীর দায়িত্বে স্বামীনাথন বসতঘর থেকে গ্রামপুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে বৃষ্টি হত্যার বিচার নিশ্চিতে সরকার কাজ করছে: পররাষ্ট্র সচিব আসামের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও

নড়াইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় সিরাজুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা| আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে| আহত সিরাজুল ইসলাম রাইপাশা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে| তিনি কোটাকোল ইউনিয়নের ৪ ন¤^র ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য| শুক্রবার (৮ মে) রাত সোয়া ৭টার দিকে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের রাইপাশা গ্রামে এ ঘটনা ঘটে| পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া বাজার থেকে কাজ শেষে শুক্রবার সন্ধ্যায় সিরাজুল ইসলাম তার সহযোগী আকিদুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন| পথে রাইপাশা গ্রামের বাবলু শেখের বালুর চাতালের পাশে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৫ থেকে ৬ জন সশস্ত্র সন্ত্রাসী তাদের গতিরোধ করে| দাড়ানো মাত্রই তারা সিরাজুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে| সিরাজুলে সহযোগী আকিদুল দৌড়ে গিয়ে স্থানীয় লোকজনকে খবর দেন| স্থানীয় বাসিন্দারা এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান| সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়| লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলামের ওপর হামলার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে| এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে এলাকায় অভিযান চালানো হচ্ছে| দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে| পুলিশ জানায়, এলাকায় উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।