1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বাধীন সাংবাদিকতা রোধ করলে সত্যের প্রবাহ বিলীন হয়ে যায়: মাহফুজ আনাম রড-সিমেন্ট নয়, চীন-বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি হবে শিক্ষা: মন্ত্রী মিলন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু প্রশ্নফাঁসের অভিযোগ, বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে বাতিল কেমব্রিজের গণিত পরীক্ষা ন্যায়বিচার নিশ্চিত করুন, সরকার আপনাদের পাশে আছে : আইনমন্ত্রী ভারতের নতুন প্রতিরক্ষা প্রধান সুব্রমানি, নৌবাহিনীর দায়িত্বে স্বামীনাথন বসতঘর থেকে গ্রামপুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে বৃষ্টি হত্যার বিচার নিশ্চিতে সরকার কাজ করছে: পররাষ্ট্র সচিব আসামের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও

ভারতের নতুন প্রতিরক্ষা প্রধান সুব্রমানি, নৌবাহিনীর দায়িত্বে স্বামীনাথন

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ভারতের কেন্দ্র সরকার জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত করে লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমানিকে নতুন প্ররিতক্ষা প্রধান হিসেবে নিযুক্ত করেছে। আগামী ৩০ মে চৌহানের মেয়াদ শেষ হবে। অন্যদিকে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন পরবর্তী নৌবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হবেন। আগামী ৩১ মে শেষ হবে দীনেশের মেয়াদ।
শনিবার (৯ মে) এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নতুন সেনা সর্বাধিনায়ক (চিফ অব ডিফেন্স স্টাফ) হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণি। শনিবার সকালে ওই পদে তাকে নিয়োগ করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেনা সর্বাধিনায়ক হওয়ার পর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান হিসেবে কাজ করবেন তিনি। বর্তমানে দেশের প্রতিরক্ষা প্রধান পদে আছেন জেনারেল অনিল চৌহান। আগামী ৩০ মে তার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। তারপরেই প্রতিরক্ষা প্রধানের পদে দায়িত্ব নেবেন সুব্রমণি।
ভারতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সুব্রমণি সিডিএসের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সামরিক বিষয়ক দপ্তরের সচিব হিসেবেও কাজ করবেন।
অন্যদিকে দেশটির নতুন নৌবাহিনীর প্রধানও নিয়োগ করেছে কেন্দ্র সরকার। নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার অফিসার কৃষ্ণ স্বামীনাথন চলতি মাসের শেষে নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। বর্তমানে নৌবাহিনীর প্রধান হিসেবে ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। আগামী ৩১ মে তার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে।
জানা গেছে, জাতীয় ডিফেন্স অ্যাকাডেমিতে ছিলেন সুব্রমণি। সেখান থেকে ১৯৮৫ সালে যান গাড়োয়াল রাইফেলসে। ব্রিটেনে জয়েন্ট সার্ভিসেস কমান্ড স্টাফ কলেজে কয়েক বছরের জন্য যোগ দিয়েছিলেন। দেশে ফেরার পর তাকে পর্বত ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবে নিয়োগ করা হয়। এরপর ন্যাশনাল ডিফেন্স কলেজেও ছিলেন সুব্রমণি। ৩৫ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি একাধিক সংঘাতপ্রবণ এলাকায় সংবেদনশীল পদের দায়িত্ব সামলেছেন। কাজাখাস্তানের ভারতীয় দূতাবাসেও ছিলেন একসময়। সেনাবাহিনীতে নজরকাড়া কাজের জন্য একাধিক সম্মান লাভ করেছেন তিনি।
২০২৩ সালে সুব্রমণি সেন্ট্রাল কমান্ডের কমান্ডিং ইন চিফ জেনারেল অফিসার নিযুক্ত হয়েছিলেন। পরের বছরেই দেশের ৪৭তম ভাইস সিডিএস হিসেবে দায়িত্ব নেন। সক্রিয় সামরিক চাকরি থেকে অবসরের পর সুব্রমণি আপাতত জাতীয় নিরাপত্তা পরিষদের সামরিক পরামর্শদাতা হিসেবে কাজ করছিলেন। এবার তাকে তিন বাহিনীর প্রধানের দায়িত্ব দেওয়া হলো।
পরবর্তী নৌবাহিনীর প্রধান স্বামীনাথন বর্তমানে মুম্বাইয়ে পশ্চিম নেভাল কমান্ডের দায়িত্বে রয়েছেন। এর আগে নৌবাহিনীর উপ-প্রধানের দায়িত্বও পালন করেছেন। ক্ষেপণাস্ত্রবাহী রণতরি আইএনএস বিদ্যুৎ, আইএনএস বিনাশ, ক্ষেপণাস্ত্রবাহী করভেট আইএনএস কুলিশ, ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী আইএনএস মহীশূর এবং বিমানবাহী রণতরি আইএনএস বিক্রমাদিত্যের কমান্ডার ছিলেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।