1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

বৈদ্যুতিক পাখায় ধান উড়াতে গিয়ে একসঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো-ওই গ্রামের তের আলীর খাঁর ছেলে মজিবর খাঁ (৬০) ও মজিবরের স্ত্রী মোমেনা খাতুন (৫৫)।
স্বজনরা জানান, সোমবার ভোরে বাড়িতে মজিবর খাঁ বৈদ্যুতিক পাখায় ধান উড়াতে যায়। পাখায় বিদ্যুৎ সংযোগ দিলে তা না চলায় তিনি চেক করতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথমে পাখাটি মজিবরের বুকের উপর পড়ে যায়। পরে স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে একই সঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানাতে একটি অপমৃত্যু মামলা হবে। এরপর তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।