1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

গোপালগঞ্জে গরুবাহী ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার কাজুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গরুবাহী ট্রাক খালে পড়ে ৪টি গরুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে বাকি ৪টি গরুকে জীবিত উদ্ধার করেন। তবে ট্রাকে থাকা ব্যক্তিরা অক্ষত রয়েছেন। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক নজরুল ইসলাম পালিয়ে যান।
জানা গেছে, কোরবানির ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গার শিয়ালমারি হাট থেকে ৮টি গরু কিনে বরিশালের বানারীপাড়া বাওলিয়া হাটে যাচ্ছিলেন ব্যবসায়ী রানা ও লিটন।
পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪টি গরু মারা যায়। নিহত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।