1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সেবা সম্পর্কে অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের কর্মশালা গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে খুলনায় অধিকার’র মানববন্ধন সাতলা ইউনিয়নে ১৬৮৮ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ খুলনা ওয়াসায় ৯৪ কোটি টাকার ব্ল্যাংক চেক নিয়ে তোলপাড়, তদন্তের দাবি গোপালগঞ্জে গরুবাহী ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলের নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা পাইকগাছায় পোল্ট্রির ফার্মে বিষাক্ত দূর্গন্ধে অতিষ্ঠ জনজীবন খুলনায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন মোরেলগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

সাতলা ইউনিয়নে ১৬৮৮ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আলতাফ হোসেন অনিক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশাল জেলার উজিরপুর উপজেলার ১নং সাতলা ইউনিয়নে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১ হাজার ৬৮৮টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (ঠএঋ) এর চাল বিতরণ করা হয়েছে| এ কর্মসূচির আওতায় প্রতিটি কার্ডধারী পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়|
শনিবার সকাল ৯টা থেকে সাতলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়| অসহায় ও নিম্ন আয়ের মানুষরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তাদের প্রাপ্য চাল সংগ্রহ করেন| স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়|
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার| এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ট্যাগ অফিসার সুমন চৌধুরী, উপজেলা মহিলা দলের সম্পাদিকা শিরিন আক্তার, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শংকর রায়, ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শাজাহান হাওলাদার, মোঃ ফারুক মোল্লা, জাহাঙ্গীর আলম বাবুল চৌধুরী, হারুন হাওলাদার, আলহাজ্ব মোহাম্মদ তৌহিদুল ইসলাম টুটুল বিশ্বাস বিএনপি নেতা আশিকুল ইসলাম মধু বিমল দাস, আইউব আলী মিয়া, কালাচাঁদ হালদার ও শুকুমার সহ এলাকার বিশিষ্টজনের উপস্থিতিতে চাল বিতরন সম্পন্ন হয় |
এসময় বক্তারা বলেন, সরকারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে| তারই ধারাবাহিকতায় ঈদুল আজহা উপলক্ষে সাতলা ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে, যাতে তারা ঈদের আনন্দ ¯^স্তি ও ¯^াচ্ছন্দ্যের সঙ্গে উদযাপন করতে পারেন|
স্থানীয়দের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে ¯^চ্ছ ও সুশৃঙ্খলভাবে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় উপকারভোগীদের মাঝে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।