
বিশেষ প্রতিনিধি : বরিশাল জেলার উজিরপুরে পবিত্র ঈদ-উল আযহা-২০২৬ উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ভি জি এফ চাল বিতরণ করেন প্রধান অতিথি বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন সান্টু। ২৪ মে বেলা ১১ টায় উজিরপুর পৌরসভা অফিস কার্যালয়ের সামনে চাল বিতরণ অনুষ্ঠানে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উজিরপুর পৌরসভার প্রশাসক মহেশ্বর মন্ডল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম,পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন,উজিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাইদুল ইসলাম,উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান,সংসদ সদস্য’র ব্যক্তিগত সহকারী মোঃ ফয়জুল হক সুমন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু,সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস বালী,সহ-সভাপতি নজরুল ইসলাম,হেমায়েত খলিফা,মোঃ গিয়াস উদ্দিন আকন,মোঃ মাইনুল আহাদ মামুন সিকদার,ফারুক হোসেন হাওলাদার,সেলিম আহম্মেদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা জামান সুমন বালী,সহ সাধারণ সম্পাদক মোঃ বখতিয়ার হোসেন বুলবুল,প্রচার সম্পাদক মোঃ মশিউর রহমান,উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ,পৌর যুবদলের আহবায়ক শাহাবুদ্দিন আকন সাবু,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিলন হাওলাদার,উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু,সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ,পৌর মহিলা দলের সাধারন সম্পাদক মনিরা আক্তার শিখা,সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার তারাসহ অনেকে। এসময় প্রধান অতিথি গরীব অসহায় মানুষের মাঝে ভি জি এফ এর চাল বিতরণ করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এছাড়াও কবরস্থান এর উদ্বোধন,উজিরপুর উপজেলা হাসপাতাল ব্যনস্থাপনা কমিটির সমন্বয় সভায় যোগদান এবং সিআরএসএস এর বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশন এর অর্থায়নে শিশুর পরিবারের স্বপ্নচিত্র অংকন ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে নিবন্ধিত শিশুদের মাঝে উৎসাহমূলক উপহার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।