1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সাগর জুট স্পিনিং মিলস্ লি: পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা গোপালগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪ জন কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, দুইজন গুলিবিদ্ধ বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী ৫ থেকে ৭ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ রামিসার ফরেনসিক রিপোর্টে মিলেছে মৃত্যুর আগে ধর্ষণের প্রমাণ এবারের ঈদযাত্রায় বড় বিপর্যয়ের শঙ্কা নেই: সড়কমন্ত্রী

খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনার হরিনটানা থানাধীন কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন মসজিদের বারান্দায় ডালিম গাজি (৪১) নামে একজন দিনমজুরের লাশ পাওয়া গেছে। আজ রোববার (২৪ মে) ভোর সাড়ে ৫ টায় এ ঘটনা ঘটে। হরিণটানা থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ঘটনা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনার শহর সংলগ্ন কৈয়া বাজার জয়খালী ব্রিজ এলাকায় বাইতুল মা’মুর জামে মসজিদের বারান্দায় ভোরে নামাজে আসলে মুসল্লিরা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।
নিহতের মাথায় ইটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পাশে রক্তাক্ত ইট পাওয়া গেছে। কে বা কারা মেরেছে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
মৃত ডালিম গাজি খুলনার কয়রার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজি ও ভানু বিবির সন্তান। তিনি পেশায় একজন দিনমজুর।
ঘটনাস্থলে সিআইডি টিম আলামত সংগ্রহের কাজ শেষ করে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ এর প্রক্রিয়া চলছে। এ হত্যাকাণ্ডের পর পরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, স্থানীয়রা সকালে নামাজে এসে মসজীদের বারান্দায় মরদেহটি পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ইট দিয়ে মাথার ডান পাশে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাতে হত্যা করে মসজিদের বারান্দায় ফেলে যায় হত্যাকারী। আশপাশের সিসি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। সে একজন দিন মজুর। কাজের উদ্দেশ্যে খুলনায় আসে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।