1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাগর জুট স্পিনিং মিলস্ লি: পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা গোপালগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪ জন কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, দুইজন গুলিবিদ্ধ বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী ৫ থেকে ৭ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ রামিসার ফরেনসিক রিপোর্টে মিলেছে মৃত্যুর আগে ধর্ষণের প্রমাণ এবারের ঈদযাত্রায় বড় বিপর্যয়ের শঙ্কা নেই: সড়কমন্ত্রী

চিতলমারীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

চিতলমারী, (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের উপজেলার কুনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৪ মে ২০২৬) সকাল ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ অফিসের নিচতলার খোলা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, মৃত ব্যক্তি একজন আধাবয়সী পুরুষ। তার পরিচয় এখনো জানা যায়নি। মরদেহের ডান চোখের পাশে একটি ক্ষতচিহ্ন দেখা গেছে।

চিতলমারী থানার সাব-ইন্সপেক্টর সুজয় মল্লিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে চিতলমারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অজ্ঞাত অপমৃত্যু মামলা করা হবে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তির মৃত্যু রাতের প্রথম দিকে হয়ে থাকতে পারে। কারণ, উদ্ধারকালে মরদেহের শরীর শক্ত হয়ে গিয়েছিল। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।