1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাগর জুট স্পিনিং মিলস্ লি: পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা গোপালগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪ জন কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, দুইজন গুলিবিদ্ধ বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী ৫ থেকে ৭ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ রামিসার ফরেনসিক রিপোর্টে মিলেছে মৃত্যুর আগে ধর্ষণের প্রমাণ এবারের ঈদযাত্রায় বড় বিপর্যয়ের শঙ্কা নেই: সড়কমন্ত্রী

তালায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের সামনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সমতা ফোরাম (সিএসও হাব, সাতক্ষীরা) ও ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে, ইউরোপীয়ান ইউনিয়ন ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় রবিবার (২৪ মে) সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। তিনি স্মারকলিপির বিভিন্ন দাবি ও বিষয়বস্তু পাঠ করে শোনান।
কর্মসূচিতে বক্তব্য দেন সমতা ফোরাম (সিএসও হাব) সম্পাদক শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সম্পাদক ফারুক হোসেন জোয়াদ্দার, আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের প্রধান নাহিদ ইসলাম, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, সম্পাদক জুলফিকার রায়হান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান, উত্তরণের পরিচালনা পরিষদের সভাপতি রেজাউল করিম, অন্ত্যজ পরিষদের সভাপতি সরস্বতী দাস ও মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারের শারমিন আক্তারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা শিশু রামিছা ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে দেশে এ ধরনের ঘটনা আর দেখতে না চাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেয় আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন, তালা নাগরিক কমিটি, বেসরকারি সংস্থা উত্তরণ, অন্ত্যজ পরিষদ, তালা প্রেসক্লাব, তালা রিপোর্টার্স ক্লাব, গণগ্রন্থাগার তালা, রূপালীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ।
কর্মসূচি শেষে সাংবাদিক, সমতা ফোরাম ও ভূমিজ ফাউন্ডেশনের সমন্বয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।