1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সাগর জুট স্পিনিং মিলস্ লি: পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা গোপালগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪ জন কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, দুইজন গুলিবিদ্ধ বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী ৫ থেকে ৭ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ রামিসার ফরেনসিক রিপোর্টে মিলেছে মৃত্যুর আগে ধর্ষণের প্রমাণ এবারের ঈদযাত্রায় বড় বিপর্যয়ের শঙ্কা নেই: সড়কমন্ত্রী

পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪ জন

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে স্থানীয় রোববার সামরিক কর্মীদের বহনকারী একটি ট্রেন লক্ষ্য করে চালানো বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।
প্রাদেশিক রাজধানী কোয়েটায় ওই হামলার ঘটনায় নিহতদের মধ্যে সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে ওই কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন।
ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, একটি দুমড়ানো ট্রেনের বগি কাত হয়ে পড়ে আছে এবং লোকজন ধ্বংসস্তূপের ওপর দিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন।
লাইনচ্যুত একটি বগি থেকে আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা যায়। সেসময় সশস্ত্র নিরাপত্তা বাহিনী পাহারা দিচ্ছিল।
ওই কর্মকর্তা এএফপিকে জানান, সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যদের বহনকারী ট্রেনটি কোয়েটা থেকে পাকিস্তানের উত্তর-পশ্চিমের পেশোয়ারের দিকে যাচ্ছিল।
ওই কর্মকর্তা বলেন, ট্রেনটি কোয়েটার চামান পট্টকে একটি সিগন্যাল অতিক্রম করার সময় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি এর একটি বগিকে ধাক্কা দেয়, ফলে বড় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে জানালাগুলো ভেঙে যায় এবং আশেপাশের বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরেক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ওই ট্রেনে থাকা সেনা সদস্যরা ঈদের ছুটি উদযাপন করতে যাচ্ছিলেন।
বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্র প্রদেশ এবং আয়তনে বৃহত্তম। শিক্ষা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নসহ প্রায় প্রতিটি সূচকে এটি দেশের বাকি অংশের চেয়ে পিছিয়ে আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।