
ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলা উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির এক সভা রোববার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহার সভাপতিত্বে ইউএনও’র অফিস কক্ষে অনুষ্ঠিত হয়| উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা কৃষি অফিসার আরিফ হোসেন, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা লিটন বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, চালকল মালিক সমিতির সর্দার মাহাবুব ও কৃষক প্রতিনিধি মোঃ মফিজ সর্দার| সভায় ফুলতলা উপজেলার জন্য সরকারি বরাদ্দ ৩১৩ মেঃটন ধান ক্রয়ের জন্য অনলাইন আবেদনে ৬১৭ জন কৃষককের আবেদন অনুমোদিত হয়| তবে উপজেলা নির্বাহী অফিসার এ্যাপস এ লটারীর মাধ্যমে ৩১৩ জন কৃষক এক মেঃটন ধান সরকারি খাদ্য গুদামে বিক্রয়ের অনুমোদন দেয়া হয়| আগামী ০১ জুন থেকে ১৫ জুনের মধ্যে ধান সরবরাহ করতে পারবে|
এদিকে ইউএনও সুচি রানী সাহা বেলা সাড়ে ১১টায় ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলার সমাজ কল্যাণ কমিটির অনুদানের ৫০ হাজার টাকা ৩০ জন উপকারভোগীর মধ্যে বিতরণ করেন| এ সময় উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ ফিরোজ শাহ উপস্থিত ছিলেন|