1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

বরিশাল জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত উজিরপুরের আলী সুজা

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি : বরিশাল জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন উজিরপুর উপজেলার মানবিক, দক্ষ ও সৎ প্রশাসক মোঃ আলী সুজা। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২১ মে ২০২৬ ইং তারিখে তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়।
বরিশাল জেলা প্রশাসক ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি মোঃ খায়রুল আলম সুমন এবং সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা প্রদান করা হয়।
উজিরপুর উপজেলায় দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনিক দক্ষতা, সততা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন ইউএনও আলী সুজা। তার নেতৃত্বে উপজেলার গ্রামীণ জনপদ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া লাগে। পাশাপাশি উজিরপুর উপজেলা পরিষদকে আধুনিক ও দৃষ্টিনন্দনভাবে সাজিয়ে তোলেন তিনি।
সরকারি বিভিন্ন সহায়তা ও মানবিক কার্যক্রম সুষম বণ্টনের মাধ্যমে তিনি এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাধারণ মানুষের ভাষায়, “যোগ্য পাত্রে অন্ন দান”—এই নীতিতেই তিনি কাজ করে চলেছেন। মানবিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য ইতোমধ্যেই তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
উল্লেখ্য, এই প্রথম উজিরপুর উপজেলার কোনো ইউএনও বরিশাল জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় উপজেলাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ইউএনও আলী সুজাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।