1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাগর জুট স্পিনিং মিলস্ লি: পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা গোপালগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪ জন কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, দুইজন গুলিবিদ্ধ বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী ৫ থেকে ৭ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ রামিসার ফরেনসিক রিপোর্টে মিলেছে মৃত্যুর আগে ধর্ষণের প্রমাণ এবারের ঈদযাত্রায় বড় বিপর্যয়ের শঙ্কা নেই: সড়কমন্ত্রী

রামিসার ফরেনসিক রিপোর্টে মিলেছে মৃত্যুর আগে ধর্ষণের প্রমাণ

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ফরেনসিক রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। রিপোর্টে মৃত্যুর আগে রামিসাকে ধর্ষণেরও প্রমাণ পাওয়া গেছে। ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, গ্রেপ্তার সোহেল রানা ধর্ষণ করেছেন। এরপর শ্বাসরোরোধে রামিসাকে হত্যা করা হয়।
ফরেনসিক রিপোর্ট পর্যালোচনায় রোববার (২৪ মে) এসব তথ্য জানা গেছে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শনিবার (২৩ মে) তদন্তকারী কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পাশাপাশি অভিযোগপত্রের ড্রাফট তৈরি করা হয়েছে।
ফরেনসিক রিপোর্টের তথ্য অনুযায়ী, ঘটনার দিন শিশু রামিসাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এরপর ধর্ষণ শেষে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরবর্তীতে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ রোববার আদালতে চার্জশিট দেওয়ার কথা রয়েছে।
অন্যদিকে আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দিয়েছে সরকার। শনিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এদিকে মামলার প্রধান আসামি সোহেল রানা বুধবার (২০ মে) আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি দাবি করেন, ঘটনার আগে ইয়াবা সেবন করেছিলেন। জবানবন্দিতে রামিসাকে ধর্ষণ ও হত্যার বর্ণনাও দেন তিনি।
পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। একই দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত গ্রেপ্তার সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রামিসার ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম ঈদের পর শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
রামিশা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান গণমাধ্যমকে জানান, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, রামিসাকে মৃত্যুর আগে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় তাকে। মামলার অভিযোগপত্র জমার জন্য যা যা কাজ আছে তা প্রায় সম্পূর্ণ হয়েছে। সরকার ঘোষিত রোববারের মধ্যে অভিযোগপত্রটি আদালতে জমা দেওয়ার চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।