1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাগর জুট স্পিনিং মিলস্ লি: পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা গোপালগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪ জন কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, দুইজন গুলিবিদ্ধ বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী ৫ থেকে ৭ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ রামিসার ফরেনসিক রিপোর্টে মিলেছে মৃত্যুর আগে ধর্ষণের প্রমাণ এবারের ঈদযাত্রায় বড় বিপর্যয়ের শঙ্কা নেই: সড়কমন্ত্রী

সাগর জুট স্পিনিং মিলস্ লি: পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
দিঘলিয়া প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলার শিল্পাঞ্চলে এক সময়ের ব্যস্ত পাটকলগুলো আজ অনেকটাই নিস্তব্ধ। একের পর এক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন হাজারো শ্রমিক ও কর্মচারী। পাট শিল্পনির্ভর এই অঞ্চলের অর্থনীতি যখন ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হচ্ছে, ঠিক তখনই হাজার হাজার পরিবারের জীবিকা ও আশার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে সাগর জুট স্পিনিং মিলস্ লি:।
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিঘলিয়াসহ খুলনা অঞ্চলের সর্বস্তরের মানুষ এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাগর জুট স্পিনিং মিলস্ লি: কর্তৃপক্ষ, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, দেশের শিল্প ও অর্থনীতির এই কঠিন সময়ে শ্রমিকদের কর্মসংস্থান ধরে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সাগর জুট স্পিনিং মিলস্ লি:। শুধু একটি শিল্প প্রতিষ্ঠান হিসেবেই নয়, বরং হাজারো পরিবারের আয়ের উৎস ও স্বপ্নের ঠিকানা হিসেবেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
কর্তৃপক্ষ আরও বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং দেশের শিল্পখাত আবারও ঘুরে দাঁড়াক এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
শুভেচ্ছা বার্তায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করা হয়।
একই সঙ্গে দিঘলিয়াসহ খুলনার পাট শিল্পাঞ্চলে নতুন করে শিল্পের বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।