
খুবি প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে দীর্ঘ ১১ দিনের ছুটিতে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রশাসন শাখার উপ-পরিচালক মোঃ জাবেদ এলাহী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ মে ২০২৬ (সোমবার) থেকে শুরু করে ৪ জুন ২০২৬ (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
তবে দীর্ঘ এই ছুটির সময়ে ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এর মত জরুরি কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী ০৭ জুন ২০২৬ (রবিবার) থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক দপ্তরসমূহ যথারীতি চালু থাকবে।