1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় রূপচান স-মিলের তার চুরি মোংলা বন্দরে শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ কেশবপুরের পশুর হাটে কোরবানির আমেজ: ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় খামারিরা সাতলায় বসতঘরে অগ্নিসংযোগ: মাদকাসক্ত যুবক গ্রেফতার দুই যুগ পরে সুন্দরবনের আড়ুয়ারবেড় ও খড়মা খালে জোয়ার ভাটা শুরু ফকিরহাটে জমতে শুরু করেছে কোরবানির পশুরহাট ফকিরহাটে চিংড়ী শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন শ্যামনগরে চাঁদাবাজি ও হামলার অভিযোগে জামায়াত নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা তালায় কুরবানী ঈদকে সামনে রেখে ব্যস্ত কামারপাড়া সাতক্ষীরা কারাগারে সাবেক পিপি এ্যাডভোকেট আব্দুল লতিফের মৃত্যু

তালায় কুরবানী ঈদকে সামনে রেখে ব্যস্ত কামারপাড়া

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : কুরবানী ঈদকে সামনে রেখে ব্যস্ত হতে শুরু করেছে সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন এলাকার কামারপাড়া। প্রস্তুতি চলছে চাপাতি, দা, বটি, ছুরি তৈরির কাজ। কর্মব্যস্ত সময় পার করছেন উপজেলার আটারই, বারুইহাটী,খলিষখালী, জাতপুর, কানাইদিয়া, পাটকেলঘাটাসহ বিভিন্ন এলাকার কারিগররা। অনেকেই বাজারে বিক্রি করতে নিয়ে আসছেন কোরবানির পশু জবাই করা চাপাতি, দা, বটি, ছুরি ইত্যাদি।
উপজেলার আটারই গ্রামের কারিগর অশোক সিংহ জানান, সারা বছর তেমন কাজ না হলেও ঈদুল আজহার আগে ব্যস্ত সময় পার করতে হয়। এ সময়টিতে যারা কোরবানির পশু জবাই করেন তারা প্রত্যেকে চাপাতি, দা, বটি, ছুরি তৈরি করেন।
তিনি বলেন, কয়লাসহ অন্যান্য জিনিসপত্রের দাম বেশি কিন্তু ক্রেতারা বেশি দাম দিয়ে কিনতে চান না। সারাদিনে যা আয় হয় তা দিয়ে ঠিকমতো সংসার চলে না। কিন্তু কোরবানির ঈদের সময় এ আয় একটু বেড়ে যায়। আমরা সারা বছর অপেক্ষায় থাকি এই সময়টার জন্য।
তালা বাজারে চাপাতি, দা, বটি, ছুরি বিক্রি করতে আসা কানাইদিয়া গ্রামের সুব্রত মল্লিক বলেন, বছরের অন্যান্য সময়ের তুলনায় কোরবানির ঈদের সময় কাজ বেশি হয়। লোহার দাম কম থাকলেও কয়লাসহ বিভিন্ন জিনিসপত্রের দাম বেশি। বছরের অন্যান্য সময়ের চেয়ে এ সময়টিতে কাজ বেশি হওয়ায় লাভ বেশি হয়।
তিনি আরও বলেন, পশু জবাই করা ছুরি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০টাকা। মাংস কাটা চাপাতি বিক্রি হচ্ছে ২৫০টাকা থেকে ৩০০টাকা। চামড়া ছেলা ছুরি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা। এ সময় তিনি বলেন, বাপ-দাদারা এই পেশায় ছিলেন। আমাদের কামারি কাজ শিখিয়ে গেছেন। শত কষ্ট হলেও অন্য পেশায় যাওয়ার সুযোগ নেই।
ক্রেতা বেলাল হোসেন বলেন, গত বছরের তুলনায় এ বছর চাপাতি, দা, বটি, ছুরির দাম একটু বেশি মনে হচ্ছে।
তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাছুম বিল্লাহ বলেন, প্রতিবছর কুরবানী ঈদকে সামনে রেখে বিভিন্ন এলাকার কামারদের ব্যস্ততা বেড়ে যায়

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।