1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় রূপচান স-মিলের তার চুরি মোংলা বন্দরে শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ কেশবপুরের পশুর হাটে কোরবানির আমেজ: ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় খামারিরা সাতলায় বসতঘরে অগ্নিসংযোগ: মাদকাসক্ত যুবক গ্রেফতার দুই যুগ পরে সুন্দরবনের আড়ুয়ারবেড় ও খড়মা খালে জোয়ার ভাটা শুরু ফকিরহাটে জমতে শুরু করেছে কোরবানির পশুরহাট ফকিরহাটে চিংড়ী শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন শ্যামনগরে চাঁদাবাজি ও হামলার অভিযোগে জামায়াত নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা তালায় কুরবানী ঈদকে সামনে রেখে ব্যস্ত কামারপাড়া সাতক্ষীরা কারাগারে সাবেক পিপি এ্যাডভোকেট আব্দুল লতিফের মৃত্যু

ফকিরহাটে চিংড়ী শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে চিংড়ী পেনা সংকট, চিংড়ী খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, চিংড়ী শিল্প রক্ষায় সরকারের দৃষ্টি কামনা করে সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রান্তিক চাষীরা| দক্ষিণাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি চিংড়ি শিল্প আজ চরম সংকটে পড়েছে বলে অভিযোগ করেছেন চিংড়ি চাষীরা| নদী থেকে চিংড়ির পোনা আহরণ, পরিবহন, ক্রয় ও বিক্রয়ের ওপর সরকারি নিষেধাজ্ঞার কারণে এই শিল্প ধ্বংসের মুখে পড়েছে বলে দাবি করে অবিল¤ে^ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান চাষীরা| সোমবার (২৫ মে) বেলা ১১টায় ফকিরহাট নেু মার্কেটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রান্তিক চাষীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরাা| লিখিত বক্তব্যে তিনি বলেন, বাগেরহাটের ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী, রামপাল, মোংলা, খুলনার তেরখাদা, রূপসা, দিঘলিয়া এবং সাতক্ষীরাসহ বিস্তীর্ণ অঞ্চলের লাখো মানুষ চিংড়ি চাষের ওপর নির্ভরশীল| প্রায় দুই দশক আগে ফকিরহাটের ফলতিতা চিংড়ি মার্কেট “বাংলার কুয়েত” হিসেবে পরিচিতি লাভ করে| একসময় ‘সাদা সোনা’ খ্যাত এই চিংড়ি খাত থেকে বিপুল ˆবদেশিক মুদ্রা অর্জিত হলেও বর্তমানে শিল্পটি টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে| দেশে বিদ্যমান হ্যাচারিগুলো মোট চাহিদার মাত্র ৫ থেকে ৭ শতাংশ পোনা সরবরাহ করতে সক্ষম| তাও মানসম্মত নয়| ফলে অধিকাংশ চাষীকেই নদীর প্রাকৃতিক পোনার ওপর নির্ভর করতে হয়| কিন্তু পোনা আহরণের পর থেকেই জেলেদের পথে পথে হয়রানি, মামলা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে| নদীর জীববৈচিত্র্য রক্ষার নামে বাস্তবতা বিবেচনা না করেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে| তাদের দাবি, পোনা সংগ্রহকারীদের প্রশিক্ষণের মাধ্যমে চিংড়ির পোনা আলাদা করে অন্যান্য মাছের পোনা নদীতে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করলে একই সঙ্গে জীববৈচিত্র্য ও চিংড়ি শিল্প দুই-ই রক্ষা করা সম্ভব| এসময় বক্তারা সরকারের প্রতি জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, চিংড়ি সেক্টরের ঘের থেকে শুরু করে রপ্তানিকারক পর্যন্ত ৭ থেকে ৮টি স্তরে দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষের জীবন-জীবিকা জড়িত| শতভাগ রপ্তানিমুখী এই শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান তারা|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।