1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় রূপচান স-মিলের তার চুরি মোংলা বন্দরে শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ কেশবপুরের পশুর হাটে কোরবানির আমেজ: ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় খামারিরা সাতলায় বসতঘরে অগ্নিসংযোগ: মাদকাসক্ত যুবক গ্রেফতার দুই যুগ পরে সুন্দরবনের আড়ুয়ারবেড় ও খড়মা খালে জোয়ার ভাটা শুরু ফকিরহাটে জমতে শুরু করেছে কোরবানির পশুরহাট ফকিরহাটে চিংড়ী শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন শ্যামনগরে চাঁদাবাজি ও হামলার অভিযোগে জামায়াত নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা তালায় কুরবানী ঈদকে সামনে রেখে ব্যস্ত কামারপাড়া সাতক্ষীরা কারাগারে সাবেক পিপি এ্যাডভোকেট আব্দুল লতিফের মৃত্যু

ফকিরহাটে জমতে শুরু করেছে কোরবানির পশুরহাট

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহুর্তে জমতে শুরু করেছে কোরবানির পশুরহাট| উপজেলায় এবার চাহিদার চেয়ে বেশি পশু উৎপাদন হয়েছে বলে জানান উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর| পশুরহাটে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি দেখা গেছে চোখে পড়ার মত| হাটে বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশী বলে বিক্রেতারা জানান| উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, পশুরহাটে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের পক্ষ হতে গবাদি পশু ¯^াস্থ্য সেবা নিশ্চিতকল্পে ভেটেরিনারি মেডিকেল টিম বসানো হয়েছে| এ বছর চাহিদার থেকে উৎপাদন কম হয়েছে| এবার মোট গবাধী পশুর চাহিদা রয়েছে ১১৮৯৬ এবং বিভিন্ন খামারে প্রস্তুত আছে ১১৪৭৮টি পশু| বাকী পশু বিভিন্ন হাট থেকে ক্রয় করে এর চাহিদা মেটাতে হবে| ফকিরহাটে পশুরহাট কর্তৃপক্ষ জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রবিবার সকাল থেকে বিভিন্ন অঞ্চল থেকে পশু আসতে শুরু করে| বেলা বাড়ার সাথে সাথে হাটে বাড়তে থাকে পশুর সরবরাহ| হাটে বিভিন্ন জাতের গরুর পাশাপাশি ছাগলও বিক্রি হচ্ছে| গরু ক্রেতারা জানান, হাটে গরুর সরবরাহ ভালো| অপরদিকে বিক্রেতারা বলেন, অন্যন্য বছরের তুলনায় এবার গরুর দাম ¯^াভাবিক আছে| গো-খাদ্যের দাম বাড়ার কারনে পশু পালনে খরচ বেড়েছে| ফলে হাটে যে দাম উঠছে, তাতে লোকসানের শঙ্কা করছেন তারা| ফকিরহাট পশুরহাট পরিচালক শেখ রফিকুল ইসলাম বলেন, পশুরহাটে অনেক গরু-ছাগল এসেছে| পুলিশ প্রশাসনের পাশাপাশি এখানে ভলেন্টিয়ার রয়েছে| হাটে পশু আমদানি খুব ভাল| জাল টাকা পরীক্ষা করার জন্য এখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে| হাটে আসা গবাদি পশু ¯^াস্থ্য সেবা নিশ্চিতকল্পে ভেটেরিনারি মেডিকেল টিম বসানো হয়েছে|

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।